বিনোদন

ম্যাকবেথ নাকি ‘মায়া’!

Mayaa Bengali Movie

The Truth of Bengal: রাজর্ষি দে-র ‘মায়া’ মুক্তি পেতে চলে জুলাইয়ের ৭ তারিখ । ম্যাকবেথ গল্প থেকেই নির্মিত হয়েছে এই ছবি । উপন্যাসে যে সব চরিত্র আছে তাদের লোভ , উচ্চাকাঙ্ক্ষা , দুর্নীতির সব বিষয় বড় পর্দায়  দেখবেন দর্শকেরা।  ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউস দ্বারা উপস্থাপিত এবং দেবদাস বন্দ্যোপাধ্যায়-রোহিত বন্দ্যোপাধ্যায় প্রযোজিত এই ছবিতে দর্শকেরা জীবনের উত্থান পতন দেখবেন।

টানা পোড়েনের মেলবন্ধনে জীবনের পর্যায় গুলো নিখুঁত ভাবে তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন ১৯ জন কলাকুশলী। এই ছবিতে রয়েছেন মিথিলা। তিনি বাংলাদেশের সফল অভিনেত্রী। পরিচালকের ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র বিশাল সাফল্যের পর এই প্রজেক্ট। অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। ছবির বিষয় বস্তু যেহেতু ম্যাকবেথ অবলম্বনে, সেক্ষেত্রে এই  অভিনয় দর্শকেরা যে তারিয়ে তারিয়ে উপভোগ করবেন তা একপ্রকার জানেন রাজর্ষি। জানা গিয়েছে ,পাঠ্য হিসেবে যখন শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ পড়েছিলেন, সেই সময় থেকেই পর্দায় রূপ দেওয়ার ভাবনা চলছিল পরিচালকের।

আর এই ছবির  মুখ্য ভূমিকায় রাফিয়াত রশিদ মিথিলা রয়েছেন। সংখ্যালঘু একজন  নারী অত্যাচারিত হওয়ার পর কীভাবে ঘুরে দাঁড়ায়। সেই গল্পই যেন বলবে মায়া। ছবিতে রয়েছেন, তনুশ্রী চক্রবর্তী, রিচা শর্মা, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাশ, রাতাশ্রী দত্ত, দেবলীনা কুমার, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইশান মজুমদার, রোহিত বন্দ্যোপাধ্যায়, অসীম রায়চৌধুরী প্রমুখরা।

Related Articles