আন্তর্জাতিক

চিনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতা! ১০০ কোটির শেয়ার বিতর্কে এবার আলোচনায় Nvidia CEO

অন্যদিকে, Nvidia-র CEO জেনসেন হুয়াংকে ঘিরেও শুরু হয়েছে বিতর্ক।

Truth of Bengal: ভারতীয় বিনিয়োগকারীদের প্রায় ১০০ কোটি টাকার শেয়ার নিয়ে বড়সড় অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বেঙ্গালুরুর ফিনটেক সংস্থা Stockal-এর মাধ্যমে মার্কিন সংস্থার শেয়ারে বিনিয়োগ করেছিলেন বহু ভারতীয়। অভিযোগ, গত ১৫ অক্টোবর তাঁদের অনুমতি ছাড়াই Apple, Nvidia, Amazon, Tesla-সহ একাধিক সংস্থার শেয়ার বিক্রি করে সেই অর্থ দিয়ে কেনা হয় চিনা সংস্থা Zhibao Technology-র শেয়ার। প্রায় ৩০ জন বিনিয়োগকারী এই ঘটনায় ক্ষতির অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে SEBI-সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের হয়েছে।

অন্যদিকে, Nvidia-র CEO জেনসেন হুয়াংকে ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। The New York Times-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, ওই ব্যবসায়ী চিনের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন। এই রিপোর্ট সামনে আসার পর Nvidia-র বোর্ড স্বাধীন তদন্ত শুরু করেছে।

সংস্থার কর্মীদের উদ্দেশে বার্তায় জেনসেন হুয়াং স্বীকার করেছেন, তিনি স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন এবং এর জন্য ক্ষমা চেয়েছেন। তবে Nvidia-র বোর্ড জানিয়েছে, এখনও পর্যন্ত সংস্থার গোপন তথ্য বা মার্কিন জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনও প্রমাণ তাদের হাতে নেই। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন হুয়াং।