নভেম্বরে ১৩ দিন বন্ধ ব্যাঙ্ক! কোন কোন তারিখে মিলবে না পরিষেবা?
তাই ব্যাঙ্কের জরুরি কাজ থাকলে আগে থেকেই ছুটির দিনগুলি জেনে নেওয়া জরুরি।
Truth of Bengal: দুর্গাপুজো শেষ হলেও দেশজুড়ে উৎসবের মরশুম এখনও চলছে। সামনে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা ও ছটপুজো। উৎসবের কারণে নভেম্বর মাসে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই ব্যাঙ্কের জরুরি কাজ থাকলে আগে থেকেই ছুটির দিনগুলি জেনে নেওয়া জরুরি।
প্রতি মাসের চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। সেই হিসেবে নভেম্বরে ১, ৮, ১৫, ২২ ও ২৯ তারিখ রবিবার এবং ১৪ ও ২৮ নভেম্বর শনিবার ব্যাঙ্কের কাজ হবে না।
এছাড়াও ৯ নভেম্বর গোবর্ধন পুজো ও বিশ্বকর্মা দিবস উপলক্ষে চণ্ডীগড়, মধ্যপ্রদেশ-সহ কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১০ নভেম্বর দীপাবলির পরের দিন এবং গুজরাটি নববর্ষ উপলক্ষেও একাধিক রাজ্যে ব্যাঙ্কের ছুটি রয়েছে।
১১ নভেম্বর ভাইফোঁটা ও চিত্রগুপ্ত জয়ন্তী উপলক্ষে বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ নভেম্বর ছটপুজোর ছুটি থাকবে। এছাড়া ২৩ ও ২৪ নভেম্বরও কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকার কথা। তবে ছুটির দিন রাজ্যভেদে আলাদা হতে পারে।
তাই ব্যাঙ্কে যাওয়ার আগে নিজের রাজ্যের ছুটির তালিকা দেখে নেওয়াই ভালো। উৎসবের মরশুমে যাতে জরুরি ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে সমস্যায় পড়তে না হয়, সেজন্য আগেভাগেই সেরে ফেলুন প্রয়োজনীয় কাজ।






