রাজ্যের খবর

বারুইপুরে ইসরোর চন্দ্রযান- ৩, পুজোর উদ্বোধন করলে আই.জি দক্ষিণবঙ্গ

এবারে তারা মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলেছে ইসরোর চন্দ্রযান-৩

Truth of Bengal: এবারের পুজোয় শহর ও শহরতলির সাথে পাল্লা দিয়ে গ্রামের পুজোতেও থিম ও প্রতিমার অভিনবত্ব এ পিছিয়ে নেই উদ্যোক্তারা । তেমনি অভিনব মণ্ডপ , প্রতিমা ও আলোকসজ্জা দেখা গেলো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের রমগোপালপুর বয়েজ ক্লাবের ৪২ তম বর্ষের পুজোতে । এবারে তারা মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলেছে ইসরোর চন্দ্রযান-৩ । সঙ্গে রয়েছে পঞ্চ দুর্গা । পাশাপাশি অভিনব আলোকসজ্জা মন কাড়বে সবার । মহা ষষ্ঠীর সন্ধ্যায় এই পূজার উদ্বোধন হল আই . জি দক্ষিণবঙ্গ (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্কর প্রসাদ বারুইয়ের হাত দিয়ে । এদিন আই . জি ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর থানার আই . সি ও ।

উদ্বোধনী অনুষ্ঠানে এসে আই . জি বলেন পুজোর কদিন সবাই একসাথে কাটাবেন । পুলিশ সবসময় সঙ্গে আছে সব রকমের সহযোগিতার জন্য । তাই সকলে যেন পুলিশের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় । কেউ কোথাও অসুবিধায় পড়লে ১১২ নম্বরে ফোন করে । সাথে সাথে তার কাছে পৌঁছে যাবে পুলিশের বিশেষ বাহিনী । মহিলাদের জন্য ও তৈরি হচ্ছে বিষয়ে হেল্প ডেস্ক ।

পুজো উদ্যোক্তা শঙ্কর নস্কর জানান এবার তারা এই অভিনব মণ্ডপ সজ্জায় কথা ভেবেছেন বিশেষ করে এলাকার ছাত্র ছাত্রীদের জন্য । দেশের মহাকাশ গবেষণা আজ অনেক এগিয়ে গিয়েছে । সেটাই সকলের কাছে তুলে ধরতে এই প্রয়াস ।

Related Articles