খেলা

১৬ বছরের খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন! ফাইনালে মেসির আর্জেন্টিনাকে স্তব্ধ করে নতুন ইতিহাস

নিউ জার্সিতে স্প্যানিশ ঝড়ে চুরমার নীল-সাদা ব্রিগেড! শেষ ম্যাচে অশ্রুসজল চোখে বিদায় মেসির!

Truth of Bengal: ১৬ বছর অপেক্ষার অবসান। আবারও বিশ্ব ফুটবলের সিংহাসনে স্পেন। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতল স্পেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখাল স্পেন। অন্যদিকে, লিওনেল মেসির আর্জেন্টিনা যেন নিজেদেরই ছায়া হয়ে রইল গোটা ম্যাচে।

১২০ মিনিটের ফুটবলে গোলমুখে একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপের মতো মঞ্চে এমন নিষ্প্রভ পারফরম্যান্স খুব কমই দেখা যায়। ম্যাচের অধিকাংশ সময় বলের দখল ছিল স্পেনের পায়ে। আক্রমণ, মাঝমাঠের নিয়ন্ত্রণ কিংবা রক্ষণভাগের দৃঢ়তায় প্রতিটি বিভাগেই এগিয়ে ছিল তারা।

আরও পড়ুন ফাইনালে হেরে মাঠেই হাতাহাতি আর্জেন্টিনার ফুটবলারদের, স্প্যানিশ ডিফেন্ডারের গলা টিপে ধরলেন মেসির সতীর্থ

নির্ধারিত সময়ে গোলশূন্য থাকলেও সংযুক্তি সময়ের ১০৬ মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। নিকো উইলিয়ামসের দুরন্ত হেড থেকে বাঁ পায়ের জোরাল শটে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন ফেরান তোরেস। সেই গোলই স্পেনকে এনে দেয় বিশ্বকাপের সোনালি স্বপ্নপূরণ।

Spain vs Argentina Highlights: Lionel Messi leaves in tears as Spain crowned 2026 FIFA World Champions | Football News

বিশ্বকাপ জয়ের হাতছানি ছিল লিওনেল মেসির সামনেও। টানা ২ বার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার সুযোগ ছিল তাঁর দলের সামনে। কিন্তু ফাইনালে তাঁকে খুঁজেই পাওয়া গেল না। সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত বল পাননি মেসি। স্পেনের শক্তিশালী রক্ষণভাগ তাঁকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার বিদায়বেলায় এই হার নিঃসন্দেহে বড় আঘাত হয়ে থাকবে।

Spain reign supreme in FIFA World Cup 2026 with extra-time goal from Ferran Torres giving them a 1-0 victory over Lionel Messi's Argentina in final: As it happened!

এই বিশ্বকাপের সবচেয়ে খারাপ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা বললেও অত্যুক্তি হবে না। তাদের নেতিবাচক ফুটবল নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফাইনালে ওঠা এই দল কীভাবে নিজেদের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলল, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

আরও পড়ুন হেরে মাঠেই মেজাজ হারালেন বেলিংহ্যাম! আর্জেন্টিনার ফুটবলারের ঘাড়ে সপাটে চড়, চরম ধস্তাধস্তি দুই দলের

World Cup 2026 final: Spain, Argentina, Messi, BTS, Shakira

অন্যদিকে, স্পেন দেখিয়ে দিল কেন তাদের বিশ্বের অন্যতম সেরা ফুটবল দল বলা হয়। বল দখল, দ্রুত পাস, আক্রমণ তৈরির দক্ষতা এবং সুযোগ কাজে লাগানোর মানসিকতা, সব মিলিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মতোই ফুটবল খেলেছে তারা। ১৬ বছর পর ফের বিশ্বকাপের ট্রফি উঠল স্পেনের হাতে। আর এক নতুন ইতিহাসের সাক্ষী থাকল বিশ্ব ফুটবল।

Related Articles