প্রযুক্তি
রিল ক্রিয়েটরদের জন্য নয়া ফিচার ইনস্টাগ্রামে
ভিডিও ও ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে কনটেন্ট বা রিল বানাতে চাইলে স্ক্রিপ্ট অনুযায়ী রেকর্ড করা যাবে।
Truth of Bengal: রিল ক্রিয়েটরদের জন্য টেলিপ্রম্পটার ফিচার আসল ইনস্টাগ্রামে। ভিডিও ও ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে কনটেন্ট বা রিল বানাতে চাইলে স্ক্রিপ্ট অনুযায়ী রেকর্ড করা যাবে। আলাদা টেলিপ্রম্পটার অ্যাপ বা ডিভাইস লাগবে না। ক্যামেরার দিকে সোজা তাকিয়ে কথা বলা যাবে।
কীভাবে ব্যবহার করবেন ইনস্টাগ্রামের নতুন টেলিপ্রম্পটার ফিচার?
ইনস্টাগ্রাম খুলুন স্মার্টফোনে। ‘+’ বোতামে ক্লিক করুন। ‘Reels’ Option বেছে নিন। ক্যামেরার স্ক্রিনে বাঁদিকের অপশন থেকে টেলিপ্রম্পটার ফিচার বেছে নিন। ট্যাপ করুন। স্ক্রিপ্টে পেস্ট করুন। রেকর্ডিং করুন। স্ক্রিন থেকে পড়ে নিন।






