আজকের দিনে

আজ ভাগ্য সহায় হবে কোন রাশির? জেনে নিন আজকের রাশিফল

অভিজ্ঞদের পরামর্শ কাজে লাগালে উপকার মিলবে।

Truth of Bengal: দিন শুরু করার আগে অনেকেই চোখ রাখেন রাশিফলে। জ্যোতিষশাস্ত্র মতে, রাশিফল থেকে দিনের শুভ-অশুভ ইঙ্গিত পাওয়া যায়। কর্মক্ষেত্র, অর্থ, প্রেম, পরিবার ও স্বাস্থ্যের বিষয়ে মিলতে পারে গুরুত্বপূর্ণ আভাস। কোন রাশি লাভবান হবে, কারা থাকবেন সতর্ক—তা জানা যায় রাশিফলের মাধ্যমে। তাই এক নজরে দেখে নিন আজ আপনার দিনটি কেমন কাটতে পারে।

মেষ রাশি: আজ পুরনো দিনের কিছু স্মৃতি মনে পড়তে পারে। মন থেকে নেতিবাচক চিন্তা দূরে রাখার চেষ্টা করুন। আর্থিক বিষয়ে সতর্ক থাকা জরুরি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন। প্রেমের ক্ষেত্রেও সচেতন থাকা দরকার।

বৃষ রাশি: আজ খেলাধুলা বা শরীরচর্চায় সময় দিতে পারেন। আত্মীয়দের সহযোগিতায় কোনও চিন্তা দূর হতে পারে। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা বাড়লেও আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্রেম ও ব্যবসার ক্ষেত্রে ভেবেচিন্তে পদক্ষেপ করুন।

মিথুন রাশি: পরিবারের কারও আচরণে আজ মন খারাপ হতে পারে। শান্ত মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। অযথা খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দেওয়া প্রয়োজন। আপনার ব্যক্তিত্ব আজ অনেককে আকর্ষণ করবে। নিজের জন্য কিছুটা একান্ত সময় চাইতে পারেন।

কর্কট রাশি: আজ আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ করুন। আর্থিক বিষয়ে সতর্ক থাকা দরকার। কোনও বন্ধু আপনার কাছে ঋণ চাইতে পারেন। বাড়িতে কিছু পরিবর্তন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। অভিজ্ঞদের পরামর্শ কাজে লাগালে উপকার মিলবে। নতুন কোথাও যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সিংহ রাশি: শরীর নিয়ে আজ অযথা চিন্তা করার প্রয়োজন নেই। আপনি বেশ ভালো থাকবেন। বন্ধুদের সঙ্গে খেলাধুলা বা আড্ডার পরিকল্পনা হতে পারে। অতিথিদের মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে। নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে। সামাজিক কাজে যোগ দেওয়ার সুযোগ আসবে। পরিবারের সঙ্গে দিনটি ভালো কাটবে।

কন্যা রাশি: আজ নিজের পছন্দের কাজে বেশি মন দিতে পারেন। হঠাৎ করে কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন, নাহলে সমস্যায় পড়তে পারেন। বন্ধুর সাহায্য না পেলে মন খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন।

তুলা রাশি: আজ কাজ দ্রুত শেষ করে নিজের মতো সময় কাটাতে চাইবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে খরচ বাড়তে পারে। প্রেমের জীবনে কোনও চমক আসতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি: শরীরের যত্ন নিন এবং খাওয়াদাওয়ার বিষয়ে সতর্ক থাকুন। অতিরিক্ত আয়ের জন্য নতুন পরিকল্পনা কাজে লাগাতে পারেন। পরিবারের সঙ্গে দিনটি ভালো কাটবে। ভালোবাসার মানুষকে দেওয়া কোনও কথা রাখতে না পারায় সামান্য সমস্যা হতে পারে। ব্যস্ততার পর আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন।

ধনু রাশি: নিজের কাজ অন্যের ওপর চাপিয়ে দেবেন না। ব্যবসায়ীদের আজ খুব সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। প্রেমের জন্য দিনটি শুভ। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটতে পারে। নতুন উদ্যোগে লাভের সম্ভাবনা রয়েছে। সবার সঙ্গে শান্তভাবে কথা বলুন।

মকর রাশি: শরীরের যত্ন নিন এবং অতিরিক্ত খাওয়াদাওয়া এড়িয়ে চলুন। বাড়ি বা জমি সংক্রান্ত কাজে অর্থ ব্যবহার করতে পারেন। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। অন্যকে সাহায্য করে সম্মান পেতে পারেন।

কুম্ভ রাশি: আজ আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ভ্রমণের কারণে ক্লান্তি আসতে পারে। অভিজ্ঞদের পরামর্শ কাজে লাগালে উপকার পাবেন। কর্মক্ষেত্রে সাবধানে কাজ করুন। কোনও সমস্যার মুখোমুখি হলে ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করুন।

মীন রাশি: নেতিবাচক চিন্তা দূরে রাখুন। প্রেমের ক্ষেত্রে সংযত থাকা দরকার। দীর্ঘদিনের প্রত্যাশিত স্বীকৃতি বা পুরস্কার পেতে বিলম্ব হতে পারে, যার ফলে মন খারাপ হতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।

Related Articles