শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সর্দার তরনজিৎ সিং কে সম্মান
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সর্দার তরনজিৎ সিং সান্ধু তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।
Truth of Bengal: রাহুল চট্টোপাধ্যায়: জেআইএস বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরনজিৎ সিং ‘এক্সিলেন্স ইন ট্রান্সফরমেটিভ এডুকেশন লিডারশিপ’ সম্মানে ভূষিত হলেন।
নয়াদিল্লিতে এক বর্ণময় অনুষ্ঠানে ‘ওয়ার্ল্ড পাঞ্জাবি অর্গানাইজেশন’আয়োজিত ‘বৈশাখী অ্যাওয়ার্ডস ২০২৬’-প্রদান অনুষ্ঠানে জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরনজিৎ সিং কে মর্যাদাপূর্ণ ‘এক্সিলেন্স ইন ট্রান্সফরমেটিভ এডুকেশন লিডারশিপ’ সম্মানে ভূষিত করা হলো। শিক্ষাব্যবস্থায় রূপান্তর ও শিক্ষাগত উৎকর্ষ সাধনে সর্দার তরনজিৎ সিং এর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সর্দার তরনজিৎ সিং সান্ধু তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। ওই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া,দিল্লি সরকারের খাদ্য সরবরাহ, শিল্প, বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী মাজিন্দার সিং সিরসা, সাংসদ ও ‘ওয়ার্ল্ড পাঞ্জাবি অর্গানাইজেশন’-এর আন্তর্জাতিক সভাপতি বিক্রমজিৎ সিং সাহনি।





