Truth of Bengal: সোশ্যাল মিডিয়ায় এখন এআই প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টের রমরমা। নিয়ন্ত্রণহীণ ভাবে নির্বিচারে ছড়িয়ে পড়ছে এআই দ্বারা তৈরি করা বিভিন্ন ধরনের কন্টেন্ট ৷ এর ফলে কিছু সংখ্যক মানুষের কাছে ভুল বার্তাও যাচ্ছে ৷ অনেক AI দ্বার তৈরি তথ্য সঠিক বলে সহজে বিশ্বাস করে ফেলছে সাধারণ মানুষ। ভুগতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে Meta-র প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম AI Creator লেবেল নামক ফিচার আনতে পারে৷ নতুন এই ফিচার চালু হলে সহজেই AI দ্বারা তৈরি কন্টেন্ট আলাদা করতে পারবেন সাধারণ মানুষ।
জানা যাচ্ছে, এআই প্রযুক্তির ব্যবহার করে তৈরি রিল ভিডিও দেখে আম জনতার বিভ্রান্ত হওয়া আটকাতেই এই ভুল তথ্য ছড়ানো আটকাতেই নতুন পদক্ষেপ করতে চলেছে ইনস্টাগ্রাম। নতুন কন্টেন্ট শেয়ার করার সময় AI ট্যাগ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী ৷ এর ফলে AI দ্বারা তৈরি কন্টেন্ট ও আসল কন্টেন্ট আলাদা করতে পারবেন ব্যবহারকারীরা।
নতুন এই ফিচার কবে চালু হবে তা নির্দিষ্ট করে জানায়নি মেটা। তবে জানা গেছে, যে কন্টেন্টে AI লেবেল থাকবে সেখানে লেখা থাকবে, “generated or modified with AI.” ৷ অর্থাৎ এর মাধ্যমেই সকলে বুঝতে পারবেন কোনও কন্টেন্ট AI দ্বারা তৈরি কিনা।




