কলকাতা
ডিডব্লিউজিআর (DWGR) কমিটিতে ইতি! পুলিশ ও সহায়ক কর্মীদের অবিলম্বে ময়দানে ফেরার নির্দেশ
এ বিষয়ে বুধবার একটি নির্দেশিকা জারি হয়েছে
Truth of Bengal: ডিডব্লিউজিআর কমিটিতে নিযুক্ত পুলিশ ও সহায়ক কর্মীদের অবিলম্বে নিয়মিত সরকারি দায়িত্বে ফেরানোর নির্দেশ দিল পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেট। এ বিষয়ে বুধবার একটি নির্দেশিকা জারি হয়েছে। বিভিন্ন ইউনিট, জেলা ও পুলিশ কমিশনারেট এলাকায় ডিডব্লিউজিআর কমিটিতে নিযুক্ত থাকা বহু পুলিশ ও সহায়ক কর্মী বর্তমানে নিয়মিত সরকারি দায়িত্ব পালন করছেন না বলে নজরে এসেছে কর্তৃপক্ষের।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, যেসব কর্মী ডিডব্লিউজিআর কমিটিতে পোস্টেড বা ডেপুটেশনে রয়েছেন, তাঁদের অবিলম্বে স্বাভাবিক সরকারি কাজে নিয়োজিত করতে হবে। নির্দেশ কার্যকর করতে দেরি না করার ওপরও জোর দেওয়া হয়েছে।






