রাজ্যের খবর

পুনঃনির্বাচনে বেলা ১১ টা পর্যন্ত ভোটদান ৩৬ শতাংশের বেশি

১৪২ নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১ টি বুথে পুনর্নির্বাচনের বেলা ১১ পর্যন্ত ভোটদান ৩৮.০২ শতাংশ।

Truth of Bengal: ১৫টি বুথে শনিবার চলছে পুনর্নির্বাচন। বেলা ১১টা পর্যন্ত ভোটদান হয়েছে ৩৬.৯৯ শতাংশ। দ্বিতীয় দফা নির্বাচনে বেশ কিছু জায়গা থেকে অভাব অভিযোগ আসতে শুরু করে। জেলা প্রশাসন থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল। এরপরেই বৃহস্পতিবার রাতে ১৫ টি বুথের উলুর নির্বাচনের প্রস্তাব পাঠানো হয় সিইও দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে।


এরপর শুক্রবার সন্ধ্যায় নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয় ১৫ টি বুথে পুনর নির্বাচন হবে শনিবার। ১৪২ নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১ টি বুথে পুনর্নির্বাচনের বেলা ১১ পর্যন্ত ভোটদান ৩৮.০২ শতাংশ। ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে ৪টি বুথে ভোটদান ৩৫.৯২ শতাংশ। সবমিলিয়ে বেলা ১১ টা পর্যন্ত ভোট দান হয়েছে ৩৬.৯৯ শতাংশ।