রাজ্যের খবর

ভোররাতে প্রকাশিত ট্রাইব্যুনালের তালিকা

ভোটাধিকার ফিরে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ? ট্রাইব্যুনাল নিয়ে বড় আপডেট

জয় চক্রবর্তী: ভোররাতে ট্রাইব্যুনালের তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে মঙ্গলবার পর্যন্ত ট্রাইব্যুনালে যে যাচাই পর্ব হয়েছে তার মধ্যে যে সমস্ত ভোটারদের অসংগতি কেটে গিয়েছে তাঁদের নাম যুক্ত হওয়ার কথা মূল তালিকার সঙ্গে। কিন্তু কতজন এখনও পর্যন্ত এই তালিকায় যুক্ত হতে পারছেন তা স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। বুথ ভিত্তিক তালিকায় ক্লিক করলে ট্রাইব্যুনালের যাচাই পর্বের তথ্য দেখা যাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। এরপরেও ৬০ লক্ষের বেশি মানুষ বিচারাধীন অবস্থায় ছিলেন। আদালতে নির্দেশ মতো বিচারপতিরা তাদের যাচাই পর্ব করেছেন। এই তালিকা থেকে ২৭ লক্ষের বেশি মানুষের বা ভোটারের নাম বাদ ছিল। যাঁদের নাম বাদ গেছে তারা ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন এমনটাই নির্দেশ ছিল আদালতের।

সেই নির্দেশ মেনে ট্রাইবুনালের কাজ শুরু হয়। যতটা কাজ এগোবে তত নাম যুক্ত হবে মূল তালিকার সঙ্গে। সেই মতো মঙ্গলবার পর্যন্ত যাচাই পর্ব হওয়ার পর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এখনো পর্যন্ত কত নাম যুক্ত হতে পারে মূল তালিকার সঙ্গে তা স্পষ্ট করেনি নির্বাচন কমিশন।

Related Articles