প্রযুক্তি

ভারতের বাজারে ই-সাইকেল আনল Samsung

পরিবেশবান্ধব নতুন মডেলের সাইকেল হালকা ওজনের হলেও রয়েছে মজবুত ফ্রেম।

Truth Of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে এবার পরিবেশবান্ধব যানবাহনে নয়া দিশা দেখাল দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট Samsung। ভারতের বাজারে নতুন বৈদ্যুতিক সাইকেল আনল Samsung।

পরিবেশবান্ধব নতুন মডেলের সাইকেল হালকা ওজনের হলেও রয়েছে মজবুত ফ্রেম। আরামদায়ক যাত্রার জন্য রয়েছে এরগোনোমিক হ্যান্ডেলবার। সঙ্গে রয়েছে এলইডি আলো। ই-সাইকেলে রয়েছে ৫০০ ওয়াটের মোটর এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন লিথিয়াম ব্যাটারি।

বিশেষ ইলেকট্রিক অ্যাসিস্ট প্রযুক্তি রয়েছে ফলে প্যাডেল করার সময় বাড়তি শক্তি পাবেন সাইকেল আরোহীরা। এটি উঁচুনিচু রাস্তাতেও সহজে চালানো সম্ভব। একবার সাইকেটিকে সম্পূর্ণ চার্জ দিলে এই সাইকেলটি প্রায় ৩৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ভারতের বাজারে দাম পড়বে ৪ হাজার টাকা।

Related Articles