কলকাতা

চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা- আপলোডের সংখ্যা ৩৫ লক্ষ

এখনো পর্যন্ত প্রথম তিনটে সাপ্লিমেন্টারি তালিকায় ৩৩ লক্ষের বেশি বিচারাধীন ভোটারদের যাচাই পর্ব হওয়ার পর নাম আপলোড করা হয়েছে।

Truth Of Bengal: প্রথম দফা নির্বাচনের আগেই চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা। ইতিমধ্যেই তিনটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহের সোমবার, শুক্রবার এবং শনিবার। ‌ এরপর রবিবার চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা। ‌ এখনো পর্যন্ত প্রথম তিনটে সাপ্লিমেন্টারি তালিকায় ৩৩ লক্ষের বেশি বিচারাধীন ভোটারদের যাচাই পর্ব হওয়ার পর নাম আপলোড করা হয়েছে। চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকার পর সেই সংখ্যা দাঁড়াচ্ছে ৩৫ লক্ষের বেশি।

অন্যদিকে সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এখনো পর্যন্ত ৪২ লক্ষ বিচারাধীন ভোটারদের নামের যাচাই পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, জোকা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ট্রাইবুনালের অফিস হবে। ‌ যেখানে ১৯ জন প্রাক্তন বিচারপতি থাকবেন। যাদের নাম বিচারাধীন অবস্থায় বাতিল হয়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন থেকে জানা গিয়েছে, নাম বাদ পড়বে ভোটারের নথি নিয়ে ডিএম অফিসের মাধ্যমে অনলাইনে আপীল করা যাবে।

Related Articles