প্রযুক্তি

বিশ্বের ক্ষুদ্রতম USB-C ড্রাইভ আনল স্যানডিস্ক, জানুন দাম

এমনই দাবি স্যানডিস্কের। বিভিন্ন যন্ত্রে সহজে লাগিয়ে রেখে নিজের যাবতীয় কাজকর্ম সারা যাবে।

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ল্যাপটপ, ট্যাবলেটে ব্যবহারের জন্য স্যানডিস্কের একস্ট্রিম ফিট ইউএসবি-সি ফ্ল্যাশ ড্রাইভ আনল। এক্সটার্নাল ড্রাইভ ছাড়া অতিরিক্ত স্টোরেজ চাইলে স্যানডিস্কের ছোট্ট সাইজের একস্ট্রিম ফিট ইউএসবি-সি ফ্ল্যাশ ড্রাইভ হল সেরা বিকল্প। পোর্টেবল এই একস্ট্রিম ফিট ইউএসবি-সি ফ্ল্যাশ ড্রাইভ হল পৃথিবীর সবচেয়ে ছোট ১টিবি স্টোরেজের ইউএসবি-সি ফ্ল্যাশ ড্রাইভ। এমনই দাবি স্যানডিস্কের। বিভিন্ন যন্ত্রে সহজে লাগিয়ে রেখে নিজের যাবতীয় কাজকর্ম সারা যাবে।

স্যানডিস্ক জানিয়েছে ফ্লিপকার্টের মাধ্যমে কেনাকাটা করা যাবে। ৬৪ জিবি, ১২৮ জিবি, ২৫৬জিবি, ৫১২ জিবি, ১টিবি স্টোরেজ ভ্যারিয়ান্টে মিলবে। ৬৪জিবি স্টোরেজ প্রতি সেকেন্ডে ৩০০ এমবি পর্যন্ত ডেটা রিড করতে পারে। বাকি ভার্সন প্রতি সেকেন্ডে ৪০০ এমবি পর্যন্ত ডেটা রিড করতে পারে। ৬৪ জিবি ভ্যারিয়ান্ট একস্ট্রিম ফিট ইউএসবি-সি ফ্ল্যাশ ড্রাইভের দাম পড়বে ২০৪৯ টাকা। ১২৮ জিবি ভ্যারিয়ান্ট একস্ট্রিম ফিট ইউএসবি-সি ফ্ল্যাশ ড্রাইভের দাম পড়বে ২৭৯৯ টাকা। ২৫৬ জিবি ভ্যারিয়ান্ট একস্ট্রিম ফিট ইউএসবি-সি ফ্ল্যাশ ড্রাইভের দাম পড়বে ৪৮৯৯ টাকা। ৫১২ জিবি ভ্যারিয়ান্ট একস্ট্রিম ফিট ইউএসবি-সি ফ্ল্যাশ ড্রাইভের দাম পড়বে ৪৯৯৯ টাকা। ১ টিবি ভ্যারিয়ান্ট একস্ট্রিম ফিট ইউএসবি-সি ফ্ল্যাশ ড্রাইভের দাম পড়বে ১৭২৯৯ টাকা।