রাজ্যের খবর

কালীগঞ্জে সিপিআইএম প্রার্থী মানতে নারাজ কর্মীরাই, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল দলীয় কার্যালয়

সূত্রের খবর কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বোমার আঘাতে মৃত্যু হয় তামান্নার, তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে এইবার সিপিআইএম মনোনীত করে।

Truth of Bengal: নদিয়া জেলার কালীগঞ্জে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সোমবার সিপিআইএম প্রার্থী ঘোষনা হওয়ার পরে মঙ্গলবার দলীয়ভাবে প্রার্থীকে মেনে নিতে না পারায় দলের পার্টি অফিস ভাঙচুর করল কর্মীরাই। সূত্রের খবর কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বোমার আঘাতে মৃত্যু হয় তামান্নার, তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে এইবার সিপিআইএম মনোনীত করে।

সিপিএম থেকে সোমবার তামান্নার মায়ের নাম ঘোষণা করার পর মঙ্গলবার সিপিএমের কর্মীরা তারা দলীয় কার্যালয় ভাঙচুর করে। তাদের দাবি অবিলম্বে প্রার্থীবদল করতে হবে, এই দাবি নিয়েই তারা দলীয় কার্যালয় ভাঙচুর চালায়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Related Articles