কলকাতারাজ্যের খবর

ভোটের আগে কড়া নজরদারি, রাজ্যে অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, অবজারভারদের আগামীকালের মধ্যেই নিজ নিজ দায়িত্ব গ্রহণ করতে হবে।

Truth of Bengal: গত রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গের দুই দফা নির্বাচন ঘোষণা করে।আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে কড়া নজরদারির ব্যবস্থা জোরদার করল নির্বাচন কমিশন। ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ২৯৪ জন জেনারেল অবজারভার এবং ৮৪ জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, অবজারভারদের আগামীকালের মধ্যেই নিজ নিজ দায়িত্ব গ্রহণ করতে হবে। কমিশনের এই পদক্ষেপকে ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।জানা গিয়েছে, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকের মতো বিভিন্ন রাজ্য থেকে অধিকাংশ অবজারভারকে নিয়োগ করা হয়েছে। এতে আন্তঃরাজ্য প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে।

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে জেনারেল অবজারভার নিয়োগ করা হলেও, তিন থেকে চারটি বিধানসভা কেন্দ্র মিলিয়ে একজন করে পুলিশ অবজারভার দায়িত্বে থাকবেন।ভোটের আগে এই ব্যাপক অবজারভার নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা যে চরমে পৌঁছেছে, তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Related Articles