কলকাতা
পশ্চিমবঙ্গের দায়িত্ব শেষ করে কেরলমে যাচ্ছেন সি. ভি. আনন্দ বোস
তিনি জানিয়েছেন, আগামী দিনে তিনি নিজের রাজ্যে ফিরে গিয়ে “বিকশিত ভারত” গঠনের লক্ষ্যে কাজ করবেন।
Truth of Bengal: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কাজ শেষ করে কেরলমের পথে সিভি আনন্দ বোস। বার্তায় তিনি বলেন, বাংলার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেয়েছেন তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ।তিনি জানিয়েছেন, আগামী দিনে তিনি নিজের রাজ্যে ফিরে গিয়ে “বিকশিত ভারত” গঠনের লক্ষ্যে কাজ করবেন।

প্রাক্তন রাজ্যপাল তার পদত্যাগ পত্রে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য তিনি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।এছাড়াও তিনি তাঁর উত্তরসূরি হিসেবে আর এন রবি কে শুভেচ্ছা জানিয়েছেন।






