রাজ্যের খবর

চিরাচরিত পদ্ধতির বদল! কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর-এর জন্য দিতে হবে প্রবেশিকা পরীক্ষা

এতদিন স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি করা হত।

Truth Of Bengal: এতদিন পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হত। চিরাচরিত সেই পদ্ধতির বদল ঘটাতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এবার থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুমোদিত কলেজের পড়ুয়াদের স্নাতক পাশ করার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে।

এতদিন স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি করা হত। এবার থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে বিভিন্ন বিভাগ আলাদা আলাদা করে প্রবেশিকা পরীক্ষা নেবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজের পড়ুয়াদের জন্য ৮০% স্নাতকোত্তর ডিগ্রি কোর্সের আসন সংরক্ষিত থাকে। বাকি ২০% আসনে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হত। এখন থেকে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মতোই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজের পড়ুয়াদেরও প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে।

Related Articles