রাজ্যের খবর

বাংলার ‘ফুলের উপত্যকা’ ক্ষীরাই এখন পর্যটকদের কাছে হটস্পট

গাঁদা, চন্দ্রমল্লিকা, এ্যাস্টার, মুরগাই, গ্লাডিওলাস সহ বিভিন্ন রকম ফুল চাষ হয়ে থাকে ক্ষীরাই নদীর তীরবর্তী এলাকায়।

Truth Of Bengal: পাঁশকুড়ার ক্ষীরাই নামটা এখন কারও কাছে অজানা নয়। সোশ্যাল মিডিয়া যুগে ‘ভ্যালি অফ ফ্লাওয়ার’ বা ফুলের উপত্যকা হিসেবে পরিচিত এই ক্ষীরাই । যেন দিগন্ত বিস্তৃত রঙিন ফুলের শোভা। গাঁদা, চন্দ্রমল্লিকা, এ্যাস্টার, মুরগাই, গ্লাডিওলাস সহ বিভিন্ন রকম ফুল চাষ হয়ে থাকে ক্ষীরাই নদীর তীরবর্তী এলাকায়। মূলত দোকান্ডা গ্রাম ও ক্ষীরাই গ্রাম নিয়েই এই ফুলের এলাকা এখন রীতিমতো জনপ্রিয় মূলত প্রকৃতিপ্রেমিক মানুষের কাছে।

ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আসেন অসংখ্য মানুষজন। বিগত চার-পাঁচ বছরে এখন রীতিমতো জনপ্রিয় স্থান হয়ে উঠেছে এই ক্ষীরাই গ্রাম। শুধুমাত্র পূর্ব-পশ্চিম মেদিনীপুর নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মানুষ। কেউ করছেন চড়ুইভাতি কেউবা মনোরম প্রকৃতির দর্শন করতে আসছেন এই এলাকায়। এই ফুলের মরশুমে অসংখ্য মানুষ আসার ফলে একপ্রকার ছোটখাটো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

প্রায় মাস দেড়েক ধরে চলে এই ফুলের মেলা। সব মিলিয়ে এখন রীতিমতো জমজমাট এই ক্ষীরাই গ্রাম। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ট্রেনিং হয়ে গিয়েছে জানুয়ারি মাস মানেই সেরা এর ফুলের বাগানে ফটোশুট। পূর্ব মেদিনীপুর বা পার্শ্ববর্তী জেলা নয় রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন্ন রাজ্য থেকেও আগমন হয় এই ক্ষীরায়ের ফুলের উপত্যকায়।