দেশ

পুলিশের কেবিনে এ কী দৃশ্য! ভাইরাল ভিডিয়ো দেখে আর স্থির থাকতে পারলেন না মুখ্যমন্ত্রী

বিষয়টি নিয়ে তদন্ত হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে প্রশাসনিক সূত্রে।

Truth Of Bengal: নিজের অফিসে একাধিক নারীর সঙ্গে অশালীন আচরণ! এই অভিযোগে কর্নাটকের ডিজিপি রামচন্দ্র রাওকে সাসপেন্ড করল রাজ্য সরকার। সম্প্রতি একাধিক নারীর সঙ্গে অশালীন আচরণ করার একটি ভিডিয়ো সামাজমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাজ্য প্রশাসনের নজরে আসে।

সূত্রের খবর, ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দফতর থেকে রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁকে নিজের কেবিনে নারীদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ, গত বছর সোনা পাচারের মামলায় দক্ষিণী অভিনেত্রী রানিয়া রাও গ্রেফতার হয়েছিলেন। রামচন্দ্র রাও তাঁর বাবা। সেই ঘটনার পর ফের একবার এই রাও পরিবারের নাম জড়িয়ে পড়ল বিতর্কে।

অভিযোগ, বিভিন্ন সময়ে একাধিক নারী অফিসিয়াল কাজের কথা বলে রামচন্দ্র রাওয়ের দফতরে আসতেন এবং তাঁর কেবিনে সাক্ষাৎ করতেন। সেখানেই তাঁদের সঙ্গে অনৈতিক আচরণ করা হতো বলে অভিযোগ।

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও নির্দিষ্ট ফৌজদারি মামলা দায়ের হয়নি, তবু প্রশাসনিক স্তরে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে প্রশাসনিক সূত্রে।

Related Articles