সিএবি-র উদ্যোগে বাঁকুড়ায় শুরু অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্ট
মাঠে শিশিরের প্রভাব থাকায় নির্ধারিত সময়ের কিছুটা পরে ম্যাচ শুরু হয়।
Truth Of Bengal: ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর উদ্যোগে এবং বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার -এর উদ্যোগে আয়োজিত হয় অনূর্ধ্ব-১৫ জুনিয়র ক্রিকেট প্রতিযোগিতা। খেলার প্রথম দিনে জেলার মোট এগারোটি কোচিং সেন্টারকে নিয়ে এই প্রতিযোগিতার শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ৪০ ওভারের খেলায় মুখোমুখি হয় দ্রোনাচার্য ক্রিকেট অ্যাকাডেমি ও সোনিক ক্রিকেট কোচিং অ্যাকাডেমি। মাঠে শিশিরের প্রভাব থাকায় নির্ধারিত সময়ের কিছুটা পরে ম্যাচ শুরু হয়।
এদিনের খেলায় উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর অ্যাপেক্স কাউন্সিলের সদস্য আশিস চক্রবর্তী। তিনি তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করে বলেন, জেলার তৃণমূল স্তরে এই ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া ডিএসএ-এর কর্মকর্তাবৃন্দ মনিময় মুখার্জী, সুব্রত চ্যাটার্জী, আলি মোর্তজা প্রমুখরা। এই প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।






