খেলা

ভারতীয় মহিলা হকির প্রধান কোচের পদে প্রত্যাবর্তন সিয়র্দ মারাইনের

২০০০ সালের সিডনি ও ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে খেলেছেন তিনি।

Truth Of Bengal: চার বছর পর আবার ভারতীয় মহিলা হকি দলের দায়িত্বে ফিরলেন নেদারল্যান্ডের সিয়র্দ মারাইনে। তাঁকে জাতীয় মহিলা হকি দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করল হকি ইন্ডিয়া। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতীয় মহিলা দলের কোচ ছিলেন মারাইনে। তাঁর কোচিংয়েই টোকিও অলিম্পিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক সেমিফাইনালে উঠেছিল ভারত, শেষ পর্যন্ত চতুর্থ স্থানে শেষ করে পদক হাতছাড়া হয়েছিল অল্পের জন্য।ভারতীয় মহিলা দলের নতুন কোচিং স্টাফে মারাইনেকে সহায়তা করবেন আর্জেন্টিনার প্রাক্তন আন্তর্জাতিক হকি খেলোয়াড় মাতিয়াস ভিলা। বিশ্লেষণাত্মক কোচ (অ্যানালিটিক্যাল কোচ) হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ১৯৯৭ সালে আন্তর্জাতিক হকিতে অভিষেক হয়েছিল ভিলার। ২০০০ সালের সিডনি ও ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে খেলেছেন তিনি। কোচিংয়ের ক্ষেত্রেও তাঁর অভিজ্ঞতা দু’দশকের বেশি।

ভারতীয় দলে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মারাইনে। তিনি বলেন, ফিরে আসতে পেরে দারুণ লাগছে। সাড়ে চার বছর পর নতুন উদ্যম এবং স্পষ্ট লক্ষ্য নিয়ে ফিরলাম। বিশ্বমঞ্চে খেলোয়াড়দের পূর্ণ সম্ভাবনা তুলে ধরতেই আমার মূল লক্ষ্য। হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ টিরকে মারাইনের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বলেন, সিয়র্দ মারাইনে এবং তাঁর সহকারী স্টাফদের ভারতীয় হকি পরিবারে স্বাগত। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-কে ধন্যবাদ, দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, যাতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতিতে কোনও ব্যাঘাত না ঘটে।তিনি আরও জানান, দলের ফিটনেসের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, যা টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক পারফরম্যান্সের অন্যতম কারণ ছিল। আমরা এই মেয়াদে ইতিবাচক ফলের আশা করছি।

ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে মারাইনের প্রথম বড় দায়িত্ব হবে আসন্ন মহিলা হকি বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তেলঙ্গানার হায়দ্রাবাদে, আগামী ৮ থেকে ১৪ মার্চ। জানা গিয়েছে, ১৪ জানুয়ারি ভারতে আসবেন মারাইনে। এরপর ১৯ জানুয়ারি বেঙ্গালুরুর সাই কেন্দ্রে শুরু হবে জাতীয় কোচিং শিবির।চার বছর পর পুরনো সাফল্য ফেরাতে মরিয়া ভারতীয় মহিলা হকি। সেই লক্ষ্যেই আবার দায়িত্বে ফিরলেন টোকিও অলিম্পিকের নায়ক কোচ সিয়র্দ মারাইনে।

Related Articles