কলকাতা

আলোর মালায় সেজেছে তিলোত্তমা, পার্কস্ট্রিটের জনজোয়ার সামলাতে দেড় হাজার পুলিশ

বাংলাদেশে অস্থিরতা ও দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় এবার অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।

Truth Of Bengal: বড়দিনে আলোর মালায় সেজে উঠেছে কলকাতার পার্কস্ট্রিট। খ্রিসমাস ইভ উপলক্ষে পার্কস্ট্রিটের পাশাপাশি ময়দান, ধর্মতলা চত্বরে প্রচুর মানুষের সমাগম হবে। নিরাপত্তার সব দিক কড়া নজরদারিতে রাখতে এবারও দেড় হাজার পুলিশকর্মী রাস্তায় থাকবেন। কলকাতা পুলিশ আলোকসজ্জা ও অনুষ্ঠানস্থল ঘিরে একাধিক নিরাপত্তা পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশে অস্থিরতা ও দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় এবার অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। বড়দিন উপলক্ষে পার্কস্ট্রিট চত্বরে হাজার হাজার মানুষ ভিড় জমান, তাই ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পার্কস্ট্রিটে যাঁরা হেঁটে প্রবেশ করবেন, তাঁরা একদিক থেকে ঢুকবেন এবং অ্যালেন পার্ক পর্যন্ত গিয়ে অন্যদিকে বের হতে পারবেন। একই রাস্তায় ফিরে আসার সুযোগ থাকবে না।

নিরাপত্তার জন্য সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ এবং এসবিআই কর্মীরা দায়িত্বে থাকবেন। ওয়ার্চ টাওয়ার ও ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে কুইক রেসপন্স টিম ও অ্যাম্বুল্যান্সও মোতায়েন থাকবে। পুলিশের এই সব ব্যবস্থার ফলে ভিড় নিয়ন্ত্রণে থাকবে এবং কোনও অঘটন এড়ানো সম্ভব হবে।

Related Articles