রাজ্যের খবর

খসড়া তালিকায় নাম থাকলেও পড়তে পারে ডাক! হিয়রিংয়ে ডাক পাবেন কারা?

মূলত মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত, নিখোঁজ বা এনুমারেশন পর্বে অনুপস্থিত থাকার কারণে তাদের নাম বাদের তালিকায় আছে।

Truth Of Bengal: ২০২৬ সালের পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এবার খসড়া তালিকার ভিত্তিতে হিয়ারিং প্রক্রিয়া শুরু হবে। খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও কারও কারও ডাক পড়তে পারে হিয়ারিংয়ে। হিয়ারিংয়ের সময় নির্বাচন কমিশন নথি যাচাই করে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেবে।

এ পর্যন্ত প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গেছে। মূলত মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত, নিখোঁজ বা এনুমারেশন পর্বে অনুপস্থিত থাকার কারণে তাদের নাম বাদের তালিকায় আছে। অন্যদিকে, যাঁরা নিয়মমাফিক এনুমারেশন ফর্ম পূরণ করেছেন, তাদের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এই খসড়া তালিকাই এবার হিয়ারিংয়ের ডাক নির্ধারণ করবে।

হিয়ারিংয়ে ডাক পাবেন যাঁরা:

১. প্রায় ৩০ লক্ষ ভোটার, যাদের ম্যাপিং সম্ভব হয়নি, তাদের ডাক পাঠানো হবে। উদাহরণস্বরূপ, ২০০২ সালের SIR-এর লিঙ্ক না থাকলেও ২০২৬-এর খসড়ায় নাম থাকলে ডাক পড়ার সম্ভাবনা রয়েছে।

২. কমিশনের logical discrepancy তালিকায় নাম থাকা ভোটারদের ডাক পড়বে। এ ধরনের ভোটার প্রায় ১ কোটি। প্রোজেনি ম্যাপিং ও সেল্ফ ম্যাপিংয়ে নাম থাকলে ডাক পাওয়ার সম্ভাবনা কম। তবে, এনুমারেশন ফর্মে বাবা-পুত্রের বয়সের তফাত বা প্রোজেনি ম্যাপিংয়ে কোনো গরমিল থাকলে ডাক দেওয়া হতে পারে।

৩. জেন্ডার মিসম্যাচ থাকলেও হিয়ারিংয়ের ডাক দেওয়া হবে। এছাড়া, খসড়া তালিকা থেকে বাদ পড়া ৫৮ লক্ষ ভোটারও আবেদন করতে পারবেন। যেমন, এনুমারেশন পর্বে অনুপস্থিত থাকা, স্থানান্তরিত হওয়া বা ভুল তথ্যের কারণে মৃত তালিকায় নাম উঠেছে—তাদের ৬ নম্বর ফর্ম পূরণ করে নতুনভাবে আবেদন করার সুযোগ থাকবে।

এভাবে, হিয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা আরও নিখুঁত এবং সঠিক হবে।

Related Articles