কলকাতা

“পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়!” হকারদের পাশে দাঁড়িয়ে এবার বড় আন্দোলনের পথে কালীঘাট-পন্থী তৃণমূল

সংগঠনের একাংশের দাবি, বৈঠকে প্রায় ২০০ জন হকার উপস্থিত ছিলেন

Truth of Bengal: পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়—এই দাবিকে সামনে রেখে ফের আন্দোলনের প্রস্তুতি শুরু করল কালীঘাট-পন্থী তৃণমূল কংগ্রেস। দোকান ও জীবিকা হারানো হকারদের পাশে দাঁড়িয়ে নতুন কর্মসূচির রূপরেখা তৈরি করতে শনিবার জরুরি বৈঠক ডাকা হয় মেট্রোপলিটন বাইপাসের তৃণমূল ভবনে। দলের শ্রমিক নেত্রী তথা রাজ্যসভার সাংসদ দোলা সেনের নেতৃত্বে হওয়া এই বৈঠকে হকারদের সমস্যা, পুনর্বাসনের দাবি এবং ভবিষ্যৎ আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সংগঠনের একাংশের দাবি, বৈঠকে প্রায় ২০০ জন হকার উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্য, জীবিকার বিকল্প ব্যবস্থা না করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলে বহু পরিবার চরম সঙ্কটে পড়বে।

In a U-turn, Mamata says hawker eviction not the goal of her government -  The Hindu

এর আগেও কাজ হারানো হকাররা বিভিন্ন মাধ্যমে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের দাবি পৌঁছে দিয়েছেন। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ বন্ধ করার আর্জিও জানানো হয়েছে একাধিকবার। সেই আবহেই শনিবারের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কালীঘাট তৃণমূল সূত্রে জানা গিয়েছে, হকারদের দাবিকে সামনে রেখে খুব শীঘ্রই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হতে পারে। কর্মসূচি চূড়ান্ত হলেই পথে নেমে প্রতিবাদে শামিল হবে সংগঠন। দাবি একটাই—হকারদের জীবিকা রক্ষার ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না।

Hawkers deserve support, not brutal eviction drives | Hindustan Times

এর আগে হকার ইস্যুতে ধর্মতলার একটি কর্মসূচিতে সরাসরি হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এবার আন্দোলন আরও বড় আকারে হলে তৃণমূলনেত্রী ফের সেই কর্মসূচিতে যোগ দেন কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Related Articles