কলকাতা

World Ijtema Pandua: পাণ্ডুয়ায় বিশ্ব ইজতেমা ঘিরে নবান্নে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

এই বিপুল জনসমাগমকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবার নবান্ন সভাঘরে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Truth of Bengal: আগামী বছরের জানুয়ারি মাসে ২ থেকে ৫ তারিখ হুগলির পাণ্ডুয়ায় অনুষ্ঠিত হতে চলেছে মুসলিমদের ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। এই অনুষ্ঠানে দেশ-বিদেশ মিলিয়ে কয়েক লক্ষ মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিপুল জনসমাগমকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবার নবান্ন সভাঘরে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার ইমাম, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ খান, সিদ্দিকুল্লাহ চৌধুরী ও অরূপ বিশ্বাস।

এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ সহ বিভিন্ন আধিকারিকরা।বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, ইজতেমায় আগত মানুষের খাওয়া-দাওয়া, থাকা, স্বাস্থ্য পরিষেবা ও যাতায়াত,সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। এত বড় অনুষ্ঠানে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি। পর্যাপ্ত ভলান্টিয়ার মোতায়েনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদার করার কথাও বলেন মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রী আরও মনে করিয়ে দেন, আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে। ‌ এই ধরনের অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের সঙ্গে সংগঠন যৌথভাবে কাজ করবে।

Related Articles