SI ও সার্জেন্ট পদে নিয়োগ, কবে ফাইনাল কম্বাইন্ড লিখিত পরীক্ষা?
পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড ও বৈধ সচিত্র পরিচয়পত্র রাখতে হবে।
Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা পুলিশের সাব ইনস্পেকটর ও সাব ইনস্পেকট্রেস (আন আর্মড), সাব ইনস্পেকটর সশস্ত্র বাহিনীর ও সার্জেন্ট পদের জন্য ফাইনাল কম্বাইন্ড লিখিত পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেছে। রাজ্যস্তরে লিখিত পরীক্ষা হবে ৩০ ডিসেম্বর।
বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় বসার জন্য যোগ্য চাকরিপ্রার্থীদের বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য লক্ষ্য রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in এর দিকে।
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ডিসেম্বর চূড়ান্ত লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বেরোবে। অ্যাডমিট কার্ড ও হল টিকিট ডাউনলোড করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট prb.wbgov.in, kolkatapolice.gov.in, wbpolice.gov.in মারফত। হল টিকিটে লেখা থাকবে পরীক্ষা কেন্দ্রর তথ্য আর রিপোর্টিং টাইম। পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড ও বৈধ সচিত্র পরিচয়পত্র রাখতে হবে।






