রাজ্যের খবর

১৯ মিনিটের ভাইরাল ভিডিয়োটি এআই-নির্মিত! শেয়ার করলে জেল-জরিমানা: সতর্কতা পুলিশের

গত নভেম্বরের শেষ সপ্তাহে প্রথম প্রকাশ্যে আসা এই ভিডিয়োটির উৎস এখনও অজ্ঞাত।

Truth Of Bengal: সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে দ্রুত ছড়িয়ে পড়া ১৯ মিনিট ৩৪ সেকেন্ডের একটি অন্তরঙ্গ ভিডিয়ো নিয়ে স্পষ্ট বার্তা দিল পুলিশ। এনসিবি সাইবার সেলের আধিকারিক অমিত যাদব জানিয়েছেন, ওই ভিডিয়োটি সম্পূর্ণ এআই-জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি।

গত নভেম্বরের শেষ সপ্তাহে প্রথম প্রকাশ্যে আসা এই ভিডিয়োটির উৎস এখনও অজ্ঞাত। এটি দম্পতি নিই ইচ্ছাকৃতভাবে ছড়িয়েছেন নাকি অন্য কোনওভাবে ছড়িয়েছে, তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে এরপর থেকে ‘পার্ট-২’ ও ‘পার্ট-৩’ নামে আরও কয়েকটি ক্লিপ ছড়ানো হচ্ছে, যেগুলিও এআই-তৈরি বলে পুলিশ নিশ্চিত করেছে।

অমিত যাদব জানান, যে কেউ sightengine.com নামের ওয়েবসাইটে গিয়ে ভিডিয়ো আপলোড করে সহজেই যাচাই করতে পারেন এটি এআই-নির্মিত কিনা। তিনি সকলকে অনুরোধ করেছেন, ভিডিয়োটি কোনওভাবেই ফরওয়ার্ড বা আপলোড না করতে। এখনও অনেকে বিভিন্ন প্ল্যাটফর্মে এটি শেয়ার করছেন বলে পুলিশের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে।

শেয়ার করলে কী শাস্তি?
আইটি আইনের ৬৭ ধারায় অশ্লীল কনটেন্ট শেয়ার করলে প্রথমবার ৩ বছর জেল ও ৫ লক্ষ টাকা জরিমানা।
৬৭-এ ধারায় যৌনতাপূর্ণ কনটেন্ট শেয়ারের প্রথম অপরাধে ৫ বছর জেল ও ১০ লক্ষ টাকা জরিমানা
পুনরাবৃত্তি হলে ৭ বছর পর্যন্ত জেল।
আইপিসি’র ২৯২, ২৯৩ ও ৩৫৪সি ধারাতেও শাস্তিযোগ্য।

পুলিশ জানিয়েছে, এ ধরনের ভিডিও শেয়ার করা গোপনীয়তার লঙ্ঘন। যে কোনও ব্যাটসঅ্যাপ, টেলিগ্রাম, এক্স বা অন্য প্ল্যাটফর্মে এলে তা ফরওয়ার্ড না করে ডিলিট করার পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ভিডিওটি ছড়ানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করেছে সাইবার ক্রাইম শাখা।

Related Articles