রাজ্যের খবর

রাজ্যে বাড়ছে শীত, দক্ষিণবঙ্গে আরও নামবে তাপমাত্রা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আগামী কয়েক দিনে উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

Truth Of Bengal: ডিসেম্বরের শুরু থেকেই উত্তরবঙ্গে শীতের প্রভাব স্পষ্ট। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক থেকে দু’দিনের মধ্যে রাজ্যজুড়ে শীতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আগামী কয়েক দিনে উল্লেখযোগ্যভাবে কমতে পারে। সপ্তাহান্তে পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। ফলে শহরসহ আশপাশের এলাকায় শীতের অনুভূতি আরও বাড়বে।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের প্রভাব আরও বেশি দেখা যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমের মতো জেলায় তাপমাত্রা একধাক্কায় কমতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, সামগ্রিকভাবে রাজ্যজুড়ে শীতের প্রভাব ক্রমশ বাড়বে এবং পরবর্তী কয়েক দিন এই প্রবণতা বজায় থাকবে।

Related Articles