তালার খোঁজে থানায় দুই ভাই, পুরস্কার হাজার টাকার মিষ্টি! কারণ কী?
দোকান মালিক বলেন, এই তালাটি বাবার আমলের তাই এত খোঁজার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি।
পার্থ দাস, বীরভূম: ৫০ বছরের পুরনো তালা চুরি! ওই তালার খোঁজে পুলিশের দ্বারস্থ হলেন দোকান মালিক। বীরভূমের ঘটনা। দোকান মালিক বলেন, এই তালাটি বাবার আমলের তাই এত খোঁজার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। তার দুই ছেলে কুতুবুদ্দিন মিরধা, তাজউদ্দীন মিরধা।
এই তালা প্রায় ৫০ বছর আগে অর্ডার দিয়ে তৈরি করানো হয়েছে। ইউপিতে এক তালা মেকানিক-এর কাছ থেকে তালা তৈরির অর্ডার দিয়ে তৈরি করানো হয়েছিল। তখনকার দিনে খরচ পড়েছিল ৮৫ টাকা ৭৫ পয়সা। এই তালাটার মধ্যে দোকানের নামও লেখা আছে। বাবার স্মৃতি বলেই আরও বেশি করে খোঁজাখুঁজি করছি। কেউ যদি নিয়ে থাকেন সে যদি ফেরত দেয় তাহলে তাকে ১০০০ টাকা মিষ্টি খাওয়ার জন্য দেব।
এই তালা মূলত উত্তরপ্রদেশের আলিগর থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে ৩ টি তালা, তারমধ্যে দুটি রয়েছে একটি খোয়া গেছে, পুরো তালাটি পেতলের তৈরি, তখনকার দিনে ওই তালাটির দাম ৮৫ টাকা ৭৫ পয়সা।






