রাজ্যের খবর

মাকে দা দিয়ে কুপিয়ে খুন! আদালতে দোষী সাব্যস্ত ছেলে

সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তীর তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ২৬ মার্চ ২০১৯ তারিখে।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের গিরিশচন্দ্র দাস তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগে দোষী সাব্যস্ত হল। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের জেলা বিচারক মানস বসুর এজলাসে দীর্ঘ শুনানির পর অভিযুক্তকে দোষী ঘোষণা করা হয়েছে। সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তীর তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ২৬ মার্চ ২০১৯ তারিখে।

অভিযুক্ত গিরিশচন্দ্র দাস তার মাকে নির্মমভাবে আঘাত করে হত্যা করেন। ঘটনার সময় স্থানীয় অবসরপ্রাপ্ত পুলিশকর্মী গৌড়চন্দ্র দাস, যিনি বালুরঘাটে ছোট ছেলেকে নিয়ে থাকতেন, টেলিফোনের মাধ্যমে জানতে পারেন যে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে কুমারগঞ্জে পৌঁছে দেখেন, তাঁর বড় ছেলে তাঁর স্ত্রী কল্পনা দাসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।পরবর্তীতে অবসরপ্রাপ্ত পুলিশকর্মী কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তিন মাসের মধ্যে পুলিশ ২৬ জুন ২০১৯ তারিখে চার্জশিট দাখিল করে।

সেই দিন থেকে এই মামলাটি আদালতে বিচারাধীন ছিল। মামলার দীর্ঘ সাত বছরের শুনানিতে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে আদালত শুক্রবার অভিযুক্ত গিরিশচন্দ্র দাসকে দোষী ঘোষণা করেন। জানা গেছে, সাজা ঘোষণা শনিবার করা হবে। দক্ষিণ দিনাজপুরের আইনজীবীরা বলেন, “এই দীর্ঘ শুনানির পর ন্যায়প্রার্থীর প্রতি সঠিক বিচার নিশ্চিত হয়েছে। মামলাটি স্থানীয় জনগণের মধ্যে যথাযথ সতর্কবার্তা হিসেবে কাজ করবে।”

Related Articles