কুসংস্কারের বলি ১৭ দিনের নবজাতক! আটক শিশুর চার মাসি
শিশুটির বাবা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Truth Of Bengal: ১৭ দিনের নবজাতককে নরবলি! এমনই নৃশংস ঘটনার অভিযোগ উঠেছে জোধপুরে। এই ঘটনায় নবজাতকের চার মাসিকে অভিযুক্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিয়োতে দেখা যায়, এক মহিলা কোলে শিশুকে নিয়ে মন্ত্রপাঠ করছেন, আর আশেপাশে আরও কয়েকজন মহিলা বসে আছেন, যাদের দেখে মনে হচ্ছে তাঁরা কোনও তান্ত্রিক আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, সুমন নামে এক মহিলা যিনি সানসিয়োঁর ধানি গুজরাওয়াস এলাকার বাসিন্দা।তিনি সন্তানসম্ভবা ছিলেন, ডেলিভারির জন্য দেড় মাস আগে বাবা-মায়ের বাড়িতে ফিরে আসেন। তাঁর স্বামী জানান, ১৭ দিন আগে তাঁদের পুত্রসন্তান জন্মায়, যার নাম রাখা হয়েছিল প্রত্যক্ষ। অভিযোগ, শুক্রবার রাতে সুমন বাথরুমে থাকাকালীন তাঁর চার বোন নবজাতককে খুন করে।
माता-पिता के बाद बच्चे को सबसे अधिक भरोसा किसी पर होता है तो वह है मौसी…। लेकिन जोधपुर में चार मौसी ने एक 17 दिन के नवजात की बेहरमी से हत्या कर इस भरोसे का ही ‘कत्ल’ कर दिया। मामला है जोधपुर के नेहरू कॉलोनी की। #jaivardhannews #jodhpurnews #jodhpurpolice pic.twitter.com/eun2AUlt6D
— Jaivardhan News (@jaivardhannews) November 16, 2025
শিশুটির বাবার অভিযোগ, তাঁর শ্যালিকারা বিয়ে না হওয়া নিয়ে হতাশ ছিলেন এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসের জেরে তাঁরা শিশু হত্যায় জড়িত। তিনি দাবি করেন, ওই চার মহিলা প্রথমে নবজাতকের হাত-পা ভেঙে দেয়, তারপর গলা টিপে মারে, এমনকি শিশুর চুলও উপড়ে ফেলে।
নিহত শিশুর বাবা বলেন, “রাতে ৩.৩০-এ আমার স্ত্রী আমাকে জানায়, ‘আমার বোনেরা তোমার ছেলেকে মেরে ফেলেছে।’ প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ঝগড়ার সময় শিশুটি পড়ে গিয়েছে। পরে জানতে পারি, তার হাত-পা ভেঙে দেওয়া হয়েছিল এবং শ্বাসরোধ করে মারা হয়েছে। আমার স্ত্রী যেহেতু দুই সন্তানের মা এবং সংসারে স্থিত হয়েছিল, তাই তার চার বোনই ঈর্ষান্বিত ছিল। চারজনই অবিবাহিতা।”
শিশুটির বাবা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ চার মহিলাকেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং মামলাটি তান্ত্রিক বিশ্বাস ও নরবলির দৃষ্টিকোণ থেকেও তদন্ত করছে।






