Bank of Baroda: সুখবর! ব্যাঙ্ক অফ বরোদায় ২৭০০ শূন্যপদে বাম্পার নিয়োগ
পশ্চিমবঙ্গে শূন্যপদ ১০৪।
Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদায় সারা দেশে মোট ২৭০০ শূন্যপদে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ১৫ হাজার টাকা করে। অনলাইনে আবেদন করতে হবে ১ ডিসেম্বরের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট bankofbaroda.bank.in এর মাধ্যমে। পশ্চিমবঙ্গে শূন্যপদ ১০৪। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অন্ধ্র প্রদেশে শূন্যপদ ৩৮, অসমে ২১, বিহারে ৪৭, চণ্ডীগড়ে ১২, ছত্তিশগড়ে ৪৮, দাদরা ও নগর হাভেলিতে ৫, দিল্লিতে ১১৯, গোয়ায় ১০, গুজরাতে ৪০০, হরিয়ানায় ৩৬, জম্মু-কাশ্মীরে ৫, ঝাড়খণ্ডে ১৫, কর্নাটকে ৪৪০, কেরালায় ৫২, মধ্য প্রদেশে ৫৬, মহারাষ্ট্রে ২৯৭, মণিপুরে ২, মিজোরামে ৫, ওড়িশায় ২৯, পুদুচেরিতে ৬, পঞ্জাবে ৯৬, রাজস্থানে ২১৫, তামিলনাড়ুতে ১৫৯, তেলেঙ্গানায় ১৫৪, উত্তর প্রদেশে ৩০৭, উত্তরাখণ্ডে শূন্যপদ ২২।
আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম (ওবিসি) চাকরিপ্রার্থীদের বয়সে ১৩ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম (তপশিলি ও উপজাতি) চাকরিপ্রার্থীদের বয়সে ১৫ বছর ছাড় মিলবে।
কীভাবে করবেন আবেদন
১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদন করার নম্বরের প্রিন্ট আউট বের করে নিন। জেনারেল, আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৮০০ টাকা, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৪০০ টাকা আবেদনমূল্য লাগবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না। অনলাইনে লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও রাজ্যর স্থানীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করতে।






