ব্যবহারকারীদের জন্য নতুন চমক! কী ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ?
এবার ফেসবুকের স্টাইলে নয়া ফটো ফিচার চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপে।
Truth Of Bengal: চ্যাটিংকে আকর্ষণীয় করে তুলতে ও ব্যবহারকারীদের মন জয় করতে সদা সচেষ্ট মেটা কর্তৃপক্ষ। জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে নিত্য নতুন ফিচার যোগ হতেই থাকে। এবার ফেসবুকের স্টাইলে নয়া ফটো ফিচার চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপে।
নয়া ফিচারের মাধ্যমে ফেসবুকের স্টাইলে হোয়াটসঅ্যাপেও এবার ব্যবহারকারীরা কভার ফটো যোগ করতে পারবেন। প্রোফাইল পিকচার, আপডেট আর স্ট্যাটাসের পাশাপাশি নিজেকে আরও সবার সামনে ভাল ভাবে তুলে ধরতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।
WABetaInfo র তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ খুব শিগগিরই কভার ফটো ফিচার চালু হতে পারে। হোয়াটসঅ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েডে (ভার্সন ২.২৫.৩২.২) নয়া ফিচার চালু হয়েছে। ফিচার চালু হতেই হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের প্রোফাইল পিকচারের ওপর দেখা যাবে কভার ফটো ফিচার। প্রাইভেসি সেটিংসের মাধ্যমে কারা কভার ফটো ফিচার দেখতে পাবে তা স্থির করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। প্রোফাইল পিকচার আর স্ট্যাটাস আপডেটের মতোই সেটিংস অপশন বেছে নেওয়া যাবে।






