২৬ নভেম্বর থেকে শুরু বাঘশুমারি, পর্যটকদের জন্য দু’দিন বন্ধ থাকবে সুন্দরবন
বনদফতর কর্মীরা লঞ্চ নিয়ে জঙ্গলে বাঘের পর্যাপ্ত খাবার মজবুত রয়েছে কিনা দেখবেন।
সুন্দরবন, লোকেশ হালদার: শীতের মরশুমে বন্ধ টানা দু’দিন পর্যটকদের বন্ধ থাকবে সুন্দরবন। প্রতিনিধির মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, ২৬ নভেম্বর থেকে সুন্দরবন জঙ্গলে বাঘ গোনার কাজ করবেন বনদফতর। এই নিয়ে সুন্দরবন টাইগার রিজার্ভের পক্ষ থেকে নোটিসও দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে গণনার কাজের জন্য ১১ ও ১২ ডিসেম্বর বন্ধ থাকবে জলপথে ভ্রমণ। এই দু’দিন অনলাইন বুকিং-ও বন্ধ থাকবে।
বনদফতর কর্মীরা লঞ্চ নিয়ে জঙ্গলে বাঘের পর্যাপ্ত খাবার মজবুত রয়েছে কিনা দেখবেন। সেই সঙ্গে বাঘেদের ডেরার কাছে জরিপের কাজ করবে বনদফতরের কর্মীরা। তাই আগামী ১১ ও ১২ ডিসেম্বর সুন্দরবন পর্যটক কেন্দ্র বন্ধ থাকবে।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। বিভিন্ন জেলা সহ দেশ-বিদেশের মানুষও এখানে ভ্রমণে আসেন। সুন্দরবনের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, রয়েল বেঙ্গল টাইগার ও কুমির এখানকার মূল আকর্ষণ। তাই শীতে দু’দিন বন্ধ থাকায় যারা সেসময় সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করেছিল স্বাভাবিক ভাবে তাঁদের মন ভার।






