আন্তর্জাতিক

Trump: সমালোচকদের ‘বোকা’ বলে প্রতি আমেরিকানকে ২,০০০ ডলার ডিভিডেন্ডের প্রতিশ্রুতি ট্রাম্পের

রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'ট্রুথ সোশ্যালে' ট্রাম্প সরাসরি আক্রমণ করেন সেই সমালোচকদের, যারা তার বাণিজ্য নীতির বিরোধিতা করেছিল।

Truth of Bengal: ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক দেশের ওপর ট্যারিফ বা শুল্ক চাপিয়ে সমালোচনার কেন্দ্রে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার নিজের সেই বিতর্কিত শুল্ক নীতিকে (Tariff Policy) রক্ষা করতে গিয়ে তিনি আমেরিকার নাগরিকদের দিলেন এক বিশাল আর্থিক প্রতিশ্রুতি। ট্রাম্পের দাবি, ধনীরা ছাড়া প্রতিটি আমেরিকান শীঘ্রই কমপক্ষে ২,০০০ ডলার (ভারতীয় মুদ্রায় বিশাল অঙ্কের) করে ডিভিডেন্ড পাবেন। শুল্ক থেকে সরকার যে বিপুল পরিমাণ আয় করছে, সেই অর্থ থেকেই এই টাকা দেওয়া হবে (Trump)।

রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প সরাসরি আক্রমণ করেন সেই সমালোচকদের, যারা তার বাণিজ্য নীতির বিরোধিতা করেছিল। ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, “যারা শুল্কের বিরুদ্ধে, তারা বোকা!” মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁর নীতির ফলেই আজ আমেরিকা বিশ্বের সবথেকে ধনী ও সম্মানিত দেশে পরিণত হয়েছে। দেশে মুদ্রাস্ফীতি প্রায় নেই এবং স্টক মার্কেট রয়েছে রেকর্ড উচ্চতায় (Trump)।

ট্রাম্পের আরও দাবি, শুল্ক থেকে তার সরকার ‘ট্রিলিয়ন ডলার’ আয় করছে। এই বিশাল অঙ্কের টাকা দুটি প্রধান খাতে খরচ করা হবে। প্রথমত, এই অর্থ দেশের ঘাড়ে থাকা ৩৭ ট্রিলিয়ন ডলারের বিশাল ঋণের বোঝা কমানোর জন্য ব্যবহার করা হবে। সরকার দ্রুত এই ঋণ মেটাতে শুরু করবে। পাশাপাশি, সেই আয় থেকেই ধনী ছাড়া অন্য প্রতিটি আমেরিকানকে ২ হাজার ডলার করে ডিভিডেন্ড হিসেবে দেওয়া হবে।

যদিও এই চাঞ্চল্যকর ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কীভাবে এই টাকা বা ডিভিডেন্ট প্রদান করা হবে, সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য খোলসা করে বলেননি। কবে থেকে এই ডিভিডেন্ট দেওয়া শুরু হবে, সেই সময়সীমাও তিনি স্পষ্ট করেননি (Trump)।

Related Articles