Truth Of Bengal: আগামী ১৪ নভেম্বর থেকে ইডেনে দুই টেস্টের প্রথম ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই টেস্ট খেলতে ইতিমধ্যেই গত রবিবার রাতে শহরে পৌঁছে গিয়েছেন শুভমনরা। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ জয় করে এলেও তা নিয়ে এখন একেবারেই মাথা ঘামাতে রাজি নন মেন-ইন-ব্লুজদের কোচ গৌতম গম্ভীর। এই টেস্টের আগে তাই কড়া বার্তা দিলেন গৌতি।
𝐇𝐨𝐧𝐞𝐬𝐭𝐲. 𝐂𝐥𝐚𝐫𝐢𝐭𝐲. 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 🫡
Get inside the mind of #TeamIndia Head Coach @GautamGambhir as he shares his vision in 𝘾𝙤𝙖𝙘𝙝’𝙨 𝘾𝙤𝙧𝙣𝙚𝙧. 🙌
Stay tuned for the full exclusive interview ⏳🔜 pic.twitter.com/nmvG9x2YUW
— BCCI (@BCCI) November 10, 2025
বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতি বলেন, ‘আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের আগে আমাদের দলের যেখানে থাকা উচিত, আমরা কিন্তু সেই জায়গায় এখনও পৌঁছতে পারেনি। তবে সময় বাকি আছে, তার মধ্যে দলের খেলোয়াড়দের ফিটনেস লেবেল একদম উচ্চস্তরে নিয়ে যেতে হবে। পাশাপাশি ড্রেসিংরুমের পরিবেশেও স্বচ্ছতা বজায় রাখতে হবে। যেটা খুবই জরুরি। আমার আশা এই দুটি লক্ষ্যই আমরা পূরণ করতে পারব।’ গৌতির আরও সংযোজন, ‘আশাকরি আমার এই বার্তা ছেলেদের কাছে পৌঁছবে এবং তাঁরা নিজেদের সেই লক্ষ্য নিয়েই প্রস্তুত করে তুলবে।’
এখন দেখার বিষয়, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর দল নিয়ে যে স্বপ্ন দেখতে চাইছেন, তা পূরণ হয় কি না, তা সময়ই বলবে।






