দেশ

ছন্দে ফিরছে পহেলগাঁও, এবার বৈসরন উপত্যকায় চালু হচ্ছে রোপওয়ে

সূত্রের খবর, প্রায় ১.৪ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে প্রকল্পের দায়িত্বে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার কর্পোরেশন।

Truth Of Bengal: পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সেই ভয়াবহ জিপ লাইন দুর্ঘটনার স্মৃতি এখনও দেশবাসীর মনে টাটকা। আর এবার  সেখানেই চালু হতে চলেছে রোপওয়ে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) থেকে ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার। সূত্রের খবর, প্রায় ১.৪ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে প্রকল্পের দায়িত্বে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার কর্পোরেশন।

পহেলগাঁওয়ের যাত্রী নিবাস থেকে সরাসরি বৈসরন উপত্যকা পর্যন্ত যাতায়াতের সুবিধা করে দেবে এই রোপওয়ে।জম্মু ও কাশ্মীরের বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পহেলগাঁওয়ের বিধায়ক আলতাফ আহমেদ ওয়ানি জানান, রোপওয়ে নির্মাণের কাজের জন্য আগেই একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। কিন্তু পহেলগাঁওকাণ্ডের পরবর্তী জঙ্গিহানার তদন্ত চলায় কাজ স্থগিত ছিল।

রবিবার এনআইএ সূত্রে জানা যায়, তদন্তের দিক থেকে কোনও আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছে সংস্থা। এক এনআইএ আধিকারিক পিটিআইকে বলেন, এই বিষয়ে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। আমরা জানিয়ে দিয়েছি, তদন্তের স্বার্থে কোনও বাধা নেই।প্রায় ৯ হেক্টরের কিছু বেশি জমির উপর তৈরি হবে এই রোপওয়ে, যা জম্মু ও কাশ্মীরের বন দফতরের জমিতে স্থাপন করা হবে।প্রশাসনের দাবি, রোপওয়ে চালু হলে পর্যটনক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে পহেলগাঁওয়ে। দুর্ঘটনার দুঃসহ স্মৃতি পেরিয়ে আবারও পর্যটনের প্রাণ ফিরে পাবে বৈসরন উপত্যকা।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল অনন্তনাগের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ জন পর্যটক। নিহতদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা ছাড়া বাকিরা সকলেই পর্যটক। নেপালের এক পর্যটকেরও মৃত্যু হয় ওই জঙ্গিহানায়।  পহেলগাঁওয়ের বৈসনর উপত্যকায় জঙ্গিদের হত্যালীলার পরে নিরাপত্তাজনিত কারণে জম্মু ও কাশ্মীরের ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বার সেগুলি ধাপে ধাপে খুলে দিয়েছে প্রশাসন।  এই আবহে বৈসরন উপত্যকায়  চালু হতে চলেছে রোপওয়ে।