দেশ

মারাঠিতে কথা না বলায় যুবককে অপমান! ইউটিউব থেকে জানালেন ঘটনা

Truth Of Bengal: আঞ্চলিক ভাষায় কথা না বলার জন্য হেনস্থার ঘটনা শিরোনামে উঠে এসেছে একাধিকবার। সম্প্রতি, বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা, যা ঘিরে শোরগোল পড়েছে গোটা বঙ্গ রাজনীতিতে। এমন পরিস্থিতিতে, এয়ার ইন্ডিয়ার (Language harassment) ফ্লাইটে এক যাত্রীকে মারাঠি ভাষায় না কথা বলার জন্য অপমানের শিকার হতে হয়। পুরো ঘটনা বিস্তারিতভাবে নিজের ইউটিউব চ্যানেল থেকে তুলেও ধরেন সেই যাত্রী।

আরও পড়ুন: ছট পুজোর আগে জলাশয়গুলির পরিষ্কারে উদ্য়োগ নিল সিউড়ি পৌরসভা

ঘটনাটি কী? এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুম্বাইয়ে যাচ্ছিলেন মাহি খান নামে এক যাত্রী। আরামের জন্য তিনি একটু পিছনে হেলান রেকলাইনের সিটটি এবং তাতে পিছনে যেই যাত্রী বসেছিলেন, তাঁর বোতল হোল্ডার থেকে মাটিতে পড়ে যায়। তা দেখে রেগে যান মহিলা এবং কিছু বলেন মারাঠিতে। যুবক যদিও তা বুঝতে পারেননি। তবে বোতলটি তুলে ক্ষমা চান ঘটনার জন্য। তারপরও মহিলা চিৎকার করে কিছু বলেন। বুঝতে পারছিলেন না বলে তাঁকে ইংরেজি বা হিন্দিতে বলতে বলেন মাহি। তাতেই মহিলা রেগে যান এবং বলে বসেন যে মারাঠিতে কথা বলতেই হবে মুম্বাইয়ে থাকতে গেলে। (Language harassment)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

নিজস্ব ইউটিউব চ্যানেল আছে মাহির। সেখানে তিনি একটি ভিডিও পোস্ট করে গোটা ঘটনার কথা জানান। তাঁর বক্তব্য, যখন ঘটনাটি ঘটেছিল, তখন তিনি সাহায্য চান কেবিন ক্রুদের। কিন্তু তেমন সাহায্য পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন। মাহি জানান যে তিনি মুম্বাইয়ে রয়েছেন বছর চারেক ধরে এবং বহু মারাঠি বন্ধুও রয়েছে। কিন্তু তাঁরা মারাঠি ভাষা না জানার জন্য তাঁকে কোনদিন অপমান করেননি। বরং হিন্দি ও ইংরেজিতে এই কথা বলেছেন। (Language harassment)

Related Articles