কলকাতা

নবান্নের বৈঠকে হাসপাতালের নিরাপত্তায় জোর

সমস্ত জেলার জেলা শাসক, সরকারি হাসপাতালে প্রিন্সিপাল এবং সুপার হাজির ছিলেন বৈঠকে।

Truth Of Bengal:সম্প্রতি এসএসকেএম এবং উলুবেরিয়া হাসপাতালের ঘটনা কে কেন্দ্র করে সরকারি হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে গুরুত্বপূর্ণ বৈঠক হয় শনিবার। মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হওয়ার কথা থাকলেও যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত জেলার জেলা শাসক, হাসপাতালে প্রিন্সিপাল, সুপার, স্বাস্থ্য দপ্তরের সচিব, বিভিন্ন পুলিশ উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে। সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে যেন খামতি না থাকে। বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ: 
* চুক্তিভিত্তিক কর্মীদের পুলিশ ভেরিফিকেশন এবং প্রশিক্ষণ।
* সিভিক ভলেন্টিয়ার দের এক্ষেত্রে কাজে লাগানো।
* হাসপাতালে নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ারদেরও প্রশিক্ষণ।
* ফায়ার অডিট করতে হবে।
* হাসপাতালে নিরাপত্তার ব্যাপারে বেসরকারি এজেন্সি গুলো কেউ ক্লিয়ারেন্স নিতে হবে।
* জেলার বেসরকারি হাসপাতালগুলো নিরাপত্তা দেখতে হবে।

Related Articles