বিশ্বকাপের পরই বিয়ের পিঁড়িতে স্মৃতি!
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তাঁর প্রেমিক তথা হবু স্বামী
Truth Of Bengal: এই মুহূর্তে জাতীয় দলের হয়ে একদিনের বিশ্বকাপ ক্রিকেট খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য স্মৃতি মান্ধানা। এবং বিশ্ব ক্রিকেটের মহারণ শেষেই স্মৃতি বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানালেন তাঁর প্রেমিক তথা হবু বর পলাশ মুছল। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পলাশ বলেন, ‘একটা খবর আপনাদের জানাই, খুব তাড়াতাড়ি ইন্দোরের বউমা হিসেবে আপনারা দেখতে পাবেন মেন-ইন-ব্লুজের প্রমীলা বাহিনীর অন্যতম সসদ্য স্মৃতি মান্ধানাকে।’ (Smriti Mandhana)
আরও পড়ুনঃ সিএসজেসির লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন সৌরভ, লিয়েন্ডার, দিলীপ
প্রসঙ্গত, পলাশের সঙ্গে স্মৃতির সম্পর্ক বহুদিনের। এরপর গত কয়েক মাস আগে তাঁদের দুজনের সম্পর্কে শীলমোহর দেন স্মৃতি। তারপরই পলাশ-স্মৃতিকে নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলতে থাকেন তাহলে কবে চার হাত এক হচ্ছে। এবার সেই দিনও জানিয়ে দিলেন স্মৃতির হবু স্বামী। (Smriti Mandhana)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এদিকে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে এখন ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। বাকি ম্যাচগুলির জন্য হরমনপ্রীত কাউরদের ভাল ফলাফল চেয়ে শুভেচ্ছা জানিয়েছেন পলাশ। পাশাপাশি স্মৃতিও যাতে নিজেকে আরও মেলে ধরতে পারেন তার জন্যও তাঁকেও শুভেচ্ছা জানান পলাশ। (Smriti Mandhana)






