South Africa: ভয়াবহ বাস দুর্ঘটনা দক্ষিণ আফ্রিকায়! গভীর খাদে পড়ে চুরমার যাত্রীবাহী বাস
দক্ষিণ আফ্রিকার রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের (RTMC) মুখপাত্র সাইমন জোয়ানের তথ্য অনুযায়ী, বাসটি জিম্বাবোয়ে এবং সম্ভবত মালাউই থেকে যাত্রী নিয়ে দেশে ফিরছিল।
Truth of Bengal: দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ঘটল এক ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যাওয়ায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রাজধানী প্রিটোরিয়া থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে লুই ট্রাইচার্ড শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে (South Africa)।
দক্ষিণ আফ্রিকার রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের (RTMC) মুখপাত্র সাইমন জোয়ানের তথ্য অনুযায়ী, বাসটি জিম্বাবোয়ে এবং সম্ভবত মালাউই থেকে যাত্রী নিয়ে দেশে ফিরছিল। বিপজ্জনক পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনোভাবে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি উপর থেকে সোজা নিচে একটি বাঁধের (Dam) ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, নীল রঙের বাসটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে উল্টে রয়েছে (South Africa)।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে প্রাথমিকভাবে ৪২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, সেই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতের সংখ্যাও এখনও স্পষ্ট নয়। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসন দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি উদ্ধারকাজ শেষ করতে চাইছে (South Africa)।






