Bishnupur: স্বপ্নাদেশেই শুরু পুজো! সাড়ে ৩০০ বছরের শ্মশান কালীর পুজোয় দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড়
তিনি প্রায় ৫০০ বছর ধরে মায়ের পুজো করে আসছে বাড়িতে।
লোকেশ হালদার: দক্ষিণ 24 পরগনা মন্দিরবাজার বিধানসভার অধীনে দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান কালীর মন্দিরে সাড়ে ৩০০ বছর ধরে পুজো হয়ে আসছে মূলত ফণীভূষণ চক্রবর্তী তিনি সাউথ বিষ্ণুপুর এর বাসিন্দার। তিনি প্রায় ৫০০ বছর ধরে মায়ের পুজো করে আসছে বাড়িতে। মা ফণীভূষণ চক্রবর্তীকে স্বপনা দেশে দেখায় যে মাকে নিত্য পূজার ব্যবস্থা করতে হবে। এবং সাউথ বিষ্ণুপুর আদিগঙ্গা পারে জঙ্গলে মায়ের পুজোর ব্যবস্থা কর। আর সেই স্বপ্না দেশে থেকে সাড়ে তিনশো বছর ধরে পুজো করে আসছে ফণীভূষণ চক্রবর্তী বংশধরেরা (Bishnupur)।
মূলত কালীপুজোর রাতে মায়ের এই পুজো হয়, মায়ের পুজো দেখতে বহুদূর থেকে অনেক ভক্তরা আসে এবং মায়ের কাছে তাদের যে মনের কামনা মা পূরণ করে দেয়। কাঁচা শোল মাছ দিয়ে পুজো হয় ও তান্ত্রিক মতে পুজো হয় মূলত মায়ের পিছনে ১০৮ টা নর মন্ডু রয়েছে। যেসব ব্যক্তিরা নিজের ইচ্ছায় ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করেছে তাদের নর মন্ডু মায়ের পিছনে রয়েছে। পুজোর সময় সেই সব নর মন্ডু কে স্নান করিয়ে খুলির উপর সিঁদুর দিয়ে দেয় (Bishnupur)।
মূলত সাড়ে 300 বছর পিছনের ফিরে গেলে সাউথ বিষ্ণুপুর শ্মশানের পাশ দিয়ে বয়ে গিয়েছিল, ভগিরথ যে গঙ্গা এনেছিল, মূলত কালীঘাট থেকে সাউথ বিষ্ণুপুর মহাশ্মশান ও চক্র চিত্র শ্মশান থেকে গঙ্গা বয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছিল কিন্তু কালের নিয়মে সেই গঙ্গা মিলিয়ে যায়। মিলিয়ে গেলেও কিছু আংশিক এখনো রয়েছে (Bishnupur)।






