Qatar Airways: নিরামিষের বদলে আমিষ! বিমান সংস্থার চরম গাফিলতিতেই মৃত্যু ৮৫ বছর বয়সী নাগরিকের?
অভিযোগ, যখন ফ্লাইটে খাবার আসে, তখন তাঁর প্লেটে ছিল আমিষ পদ। অশোক জয়বীর বিষয়টি কেবিন ক্রুকে জানালে তাঁকে বলা হয়, "নিরামিষ খাবার নেই।
Truth of Bengal: নিরামিষ খাবারের অনুরোধ সত্ত্বেও আমিষ খাবার পরিবেশনের জেরে গলায় খাবার আটকে ৮৫ বছর বয়সী এক মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে ‘অবহেলার কারণে মৃত্যু’র অভিযোগ দায়ের করা হয়েছে। ২০২৩ সালের ৩০ জুন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, যার কারণে সমালোচনার মুখে পড়েছে বিমান সংস্থাটি। মৃত ব্যক্তির নাম অশোক জয়বীর। পেশায় কার্ডিওলজিস্ট অশোক জয়বীর ২০২৩ সালের ৩০ জুন লস অ্যাঞ্জেলেস থেকে কলম্বো যাচ্ছিলেন। দীর্ঘ প্রায় ১৫ ঘণ্টার এই যাত্রায় তিনি আগেই বিমান সংস্থাকে জানিয়েছিলেন যে তিনি আমিষ খাবার খান না এবং তাঁকে যেন নিরামিষ খাবার (Vegetarian Meal) পরিবেশন করা হয় (Qatar Airways)।
আরও পড়ুনঃ নাগরাকাটা ঘটনায় এনআইএ ও সিবিআই তদন্তের দাবিতে আদালতে মামলা
অভিযোগ, যখন ফ্লাইটে খাবার আসে, তখন তাঁর প্লেটে ছিল আমিষ পদ। অশোক জয়বীর বিষয়টি কেবিন ক্রুকে জানালে তাঁকে বলা হয়, “নিরামিষ খাবার নেই। প্লেটে যা দেখছেন, খেয়ে নিন।” আরও অভিযোগ, ক্রু সদস্য তাঁকে মাংসটি বাদ দিয়ে বাকি খাবার খেয়ে নিতে পরামর্শ দেন। সেই খাবার খেতে গিয়েই বিপত্তি ঘটে। খাবার তাঁর গলায় আটকে যায় এবং তিনি জ্ঞান হারান (Qatar Airways)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
প্রাথমিকভাবে ফ্লাইটে থাকা মেডিকেল টিম তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। পরিস্থিতির অবনতি হওয়ায় বিমানটিকে দ্রুত স্কটল্যান্ডের এডিনবার্গ বিমানবন্দর-এ জরুরি অবতরণ করানো হয়। সেখান থেকে তড়িঘড়ি অশোক জয়বীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার প্রায় এক মাস পর, ৩ অগস্ট তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা সে সময় জানিয়েছিলেন, হঠাৎ করে কোনো খাবার বা ফ্লুইড ফুসফুসে আটকে যাওয়ায় সংক্রমণ (Infection) সৃষ্টি হয়েছিল, যা শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ হয়। এই ঘটনার পর কাতার এয়ারওয়েজের মতো একটি আন্তর্জাতিক বিমান সংস্থার যাত্রী সুরক্ষায় এই ধরনের গুরুতর গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে (Qatar Airways)।






