Truth Of Bengal: বর্তমানে, জনরোষের কারণে, বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়ার ঘটনায় শোরগোল পড়েছে গোটা বাংলা সহ ত্রিপুরায়। এবার এর জল গড়ালো আদালত পর্যন্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ও সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে দায়ের হল মামলা। সুতরাং, এই ব্যাপারটি যে অনেকদূর পর্যন্ত যাবে, তা বেশ ভালো মতোই স্পষ্ট।(Nagrakata)
জানা গিয়েছে, বৃহস্পতিবার আইনজীবী অনিন্দ্য সুন্দর দাসের তরফ থেকে আদালতে আবেদন করা হয় যেন এনআইএ ঘটনাটির তদন্ত করে। কোর্টও মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বলে খবর। আইনজীবীর বক্তব্য, কি কারনে এমন ঘটনা ঘটলো, তা জানতে হলে সম্পূর্ণ তদন্ত প্রয়োজন। অন্যদিকে, সিবিআই তদন্তেরও দাবি জানিয়েও দায়ের হয়েছে মামলা। তাতে প্রশ্ন তোলা হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে। জানা যাচ্ছে, শীঘ্রই শুনানি হতে পারে এই মামলার।(Nagrakata)
প্রসঙ্গত, নাগরাকাটায়, বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে, জনরোষের কারণে আক্রান্ত হন খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ। তবে গুরুতরভাবে আহত হন খগেন মুর্মু। শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙ্গুল তোলা হয়। যদিও দলের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে এমন ঘটনা তারা সমর্থন করে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে রাজনীতি ভুলে এক হয়ে পরিস্থিতি মোকাবিলা করার বার্তা দেন। এমনকি হাসপাতালে গিয়ে দেখাও করেন আহত বিজেপি সাংসদের সাথে। তবে ঘটনার প্রতিবাদ জানাতে হামলা চালানো হয় ত্রিপুরায় তৃণমূলের সদর দপ্তরে। পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে ঘাসফুল শিবিরের প্রতিনিধিরা। অবশেষে সমস্ত বাধা অতিক্রম করতে সফল হয় তারা।(Nagrakata)


