SSC Results: সুপ্রিম কোর্টে বড় ঘোষণা, নভেম্বর মাসের শুরুতেই প্রকাশিত হবে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল
নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য নেওয়া পরীক্ষার মেধা তালিকা সেই সময়েই ঘোষণা করা হবে।
Truth of Bengal: দীর্ঘ প্রতীক্ষার অবসান! স্কুল সার্ভিস কমিশন (SSC) সুপ্রিম কোর্টে জানাল, শিক্ষক নিয়োগের নতুন পরীক্ষার ফলাফল আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য নেওয়া পরীক্ষার মেধা তালিকা সেই সময়েই ঘোষণা করা হবে। বুধবার দেশের শীর্ষ আদালত এই সংক্রান্ত মামলার শুনানিতে এসএসসি-কে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে—(SSC Results)
আরও পড়ুনঃ মর্মান্তিক! মহারাষ্ট্রে জলতঙ্কে মৃত্যু তিন বছরের শিশুর
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে, ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পূর্বের প্যানেলে যত অযোগ্য প্রার্থী ছিলেন, তাঁদের সবার নাম অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এর আগে এসএসসি ‘দাগি অযোগ্যদের’ যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল, তাতে অসন্তোষ প্রকাশ করে আদালত। বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চের এই কড়া নির্দেশে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত সকলের নাম প্রকাশ্যে আসার পথ সুগম হল। গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের পুরো প্যানেলটি বাতিল করার ঐতিহাসিক রায় দেয়। আদালতের নির্দেশে গত ৭ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হয় (SSC Results)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট ফলাফল প্রকাশের দিন জানতে চাইলে এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই মেধা তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে শীর্ষ আদালত চূড়ান্ত নির্দেশ দেয় যে, ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করতে হবে। বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ আরও জানিয়ে দিয়েছে, নতুন পরীক্ষার মাধ্যমে কারা মেধা তালিকায় স্থান পাচ্ছেন, তাঁদের নামও প্রকাশ করতে হবে (SSC Results)।






