খেলা

Argentina vs Puerto Rico: বিক্ষোভের কারণে শিকাগো থেকে সরে যাচ্ছে মেসিদের ম্যাচ

সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। কিন্তু ম্যাচটি সেখানে অনুষ্ঠিত হচ্ছে না বলেই জানা গিয়েছে আর্জেন্টিনা সংবাদমাধ্যম সূত্রে।

Truth of Bengal: আগামী ১৪ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে দ্বিতীয় প্রদর্শনী ম্যাচে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। কিন্তু ম্যাচটি সেখানে অনুষ্ঠিত হচ্ছে না বলেই জানা গিয়েছে আর্জেন্টিনা সংবাদমাধ্যম সূত্রে। ম্যাচটির ভেন্যু পরিবর্তন করে মিয়ামিতে নিয়ে আসা হয়েছে বলেও জানা গিয়েছে। এবং বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, মিয়ামির চেজ স্টেডিয়ামে মেসিরা পুয়ের্তোর বিপক্ষে মাঠে নামবেন (Argentina vs Puerto Rico)।

আরও পড়ুনঃ রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী, কোন কৃতিত্বে এই স্বীকৃতি জানেন?

কেন ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা হল, সেই প্রসঙ্গে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শিকাগোর পরিস্থিতি বর্তমানে ঠিক নেই। কেননা সেখানকার স্থানীয়দের একটি আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। সেই কারণে আর্জেন্টিনা দলের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে (Argentina vs Puerto Rico)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

এদিকে দুই প্রদর্শনী ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আদৌ খেলবেন কি না তা এখনও স্পষ্ট করে জানাননি আর্জেন্টিনার কোচ স্কালোনি। এই প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘ম্যাচের আগে আমি দলের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলব। তবে এইটুকু বলতে পারি অযথা ঝুঁকি নিয়ে কাউকেই খেলানো হবে না (Argentina vs Puerto Rico)।’

Related Articles