রাজ্যের খবর

কোজাগরী লক্ষ্মীপুজোর তোড়জোড়! বাজারে ভিড়, বাড়ছে জিনিসের দাম

ব্যবসায়ীদের কথায়, একটু বেলা হলেই ক্রেতার সংখ্যা বাড়বে

Truth Of Bengal: মাধব দেবনাথ:নদিয়া: শারদীয়ার শেষ হয়েছে। উমা পাড়ি দিয়েছেন কৈলাসে, এবার পালা লক্ষীপুজোর। সোমবার অর্থাৎ ৬ই অক্টোবর প্রতিটি ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো (Lakshmi Puja) আয়োজিত হবে। এরই তোড়জোড় চলছে বাড়িতে বাড়িতে। পুজোর সামগ্রী কেনার জন্য ভিড় রয়েছে বাজার-ঘাটে।

আরও পড়ুনঃ Daily Horoscope: সুখবরের অপেক্ষায়? কোজাগরী লক্ষ্মী পুজোর ঠিক আগে আজকের রাশিফলে রইল শুভ সংকেত

সকাল থেকেই বিভিন্ন বাজারের পাশাপাশি নদিয়ার বিভিন্ন বাজারে চোখে পড়ল ব্যবসায়ীদের পসরা সাজিয়ে ক্রেতার আশায়। ব্যবসায়ীদের কথায়, একটু বেলা হলেই ক্রেতার সংখ্যা বাড়বে। তবে প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতে সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্য দেবীর আরাধনা হয়। কেনাকাটায় বাজার করতে আসা ক্রেতারা জানান, অন্যান্য বছরের তুলনায় কিছুটা হলেও মূল্যবৃদ্ধি হয়েছে জিনিসপত্রের দাম। স্থানীয় এক ব্যক্তির কথায়, ফুল বা পুজোর সামগ্রীর দাম বেশি, তবে ফলের দাম কম। তবে দুর্গা পুজোর তুলনায় লক্ষ্মী পুজোয় কিছুটা হলেও পুজোর সামগ্রীর দাম কম। (Lakshmi Puja)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

তবে, দুর্যোগের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  (Lakshmi Puja)

Related Articles