Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যর অর্থ দফতরে প্রশাসনিক সদস্য পদে নিয়োগ করা হবে। অর্থ দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে finance.wb.gov.in চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ১৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। মোট শূন্যপদ ২।
মেধা, চাকরির অভিজ্ঞতা আর ইন্টারভিউয়ে পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। কোন আবেদনমূল্য লাগবে না। নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে ১৫ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায়-“Additional Chief Secretary, Finance Department, Government of West Bengal, Nabanna (12th Floor), 325, Sarat Chatterjee Road, Howrah-711102”






